হোম > সারা দেশ > খুলনা

সড়ক দুর্ঘটনায় খুবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, খুবি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার।

সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি পাটকেলঘাটা।

জানা যায়, মৌমিতা হালদার তার পিতার সঙ্গে ডাকবাংলা মোড় থেকে রিকশাযোগে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ঈদের ছুটিতেও সতর্ক সুন্দরবনের বনরক্ষীরা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত

সড়কে শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা, একাধিক গাড়িকে জরিমানা

অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা বিতরণ করলেন জামায়াত এমপি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

শাহানারার জীবনপ্রদীপ নিভে গেল বজ্রপাতে

অভয়নগরে ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ঝিনাইদহ সীমান্তে আটক ২

সূর্য ডুবলেই মহেশপুর সীমান্ত দিয়ে প্রবেশ করছে ভারতীয় গরু

সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার