হোম > সারা দেশ > খুলনা

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, সভাপতি সরোয়ার হোসেন, সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্য সদস্যরা।

এছাড়া উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন, থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কমিটির সহ-সেক্রেটারি আব্দুল হাই, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ, মাদক নির্মূল, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও সাজ্জাত হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

অভয়নগরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

হিন্দু পুলিশ দম্পতির নির্যাতনে গৃহকর্মী হাসপাতালে