হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে আমেরিকার তৈরি পিস্তল গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

মহেশপুর সীমান্তে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার রাত ১১টার দিকে সামান্তা সীমান্তে মালিকবিহীন এই অস্ত্র উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন তথ্যের ওপর ভিত্তি করে সামান্তা বিওপির সম্মিলিত একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় তারা সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাটক্ষেতের আইলের পাশ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি (৭.০৫ কেএফ) উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার