হোম > সারা দেশ > খুলনা

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, ভাইয়ের ঘরে আগুন

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা একপর্যায়ে তার ছোট ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ১টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। পরে তার ছোট ভাই যুবদল কর্মী সুবেল আহম্মেদের বসতঘরে

আগুন দেয় তারা। এরপর তারা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে

যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সুবেল আহম্মেদ অভিযোগ করে বলেন, রাজনীতির প্রতিপক্ষ লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে এবং আমার ঘরে আগুন দিয়েছে। তারা গুলি ছোড়ে, বোমাও ফাটায়। বাংলাদেশে সম্ভবত এটাই একমাত্র ইউনিয়ন, যেখানে ৫ আগস্টের পরও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে বিএনপির কিছু লোক মিলে হামলা চালিয়েছে।

ভেড়ামারার কুঁচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হোসেন বলেন, একটি ঘরে আগুন দেয়া হয়েছিল। ঘরটি পুড়ে আংশিক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক নাম উল্লেখ করেছে, সেসব বিষয়ে তদন্ত চলছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

মেহেরপুরে গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার

লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে ফেলল বিশাল অজগর

অভয়নগরে ১২ ককটেলসহ সন্ত্রাসী সুলতান আটক

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক