হোম > সারা দেশ > খুলনা

বুধবার রংপুরে ৮ দলের মহাসমাবেশ

রংপুর অফিস

রংপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগে গণভোট পরে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের বিভাগীয় মহাসমাবেশ হবে। আগামীকাল বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব অ্যাডভোকেট আনারুল ইসলামের সভাপতিত্বে বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী আন্দোলনের মহাসচিব চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির মাওলানা হাবিবুল্লা মিয়াজী ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধান।

ইসলামী আন্দোলনের কর্মী আব্দুর রহমান ও মিলন মিয়া জানান, আট দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নে আমরা কয়েকদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের ইসলামী দলগুলোর ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আন্দোলন করবেন সব সময় আমরা তার পাশে থেকে মাঠে কাজ করব।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য গোলজার হোসেন ও মোখলেছুর রহমান জানান, ৩ ডিসেম্বর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে পাঁচ দফা দাবি আদায়ে আট দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নে কয়েকদিন ধরে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা মনে করি, গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে মানুষ তাদের আনন্দ ও তৃপ্তি নিয়ে ভোট দিত, কিন্তু একই দিনে দুটি ভোট হলে মানুষের আগ্রহ থাকবে না। এ কারণে আমরা চাই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে।

সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর রংপুর মহানগরীর আমির অধ্যক্ষ এটিএম মাসুম জানান, ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে ৮ দলের পক্ষ থেকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আশা করি, রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে লাখো লোকের সমাগম ঘটবে। জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ আমাদের পাঁচ দফা দাবি আদায়ে প্রতিটি বিভাগীয় সমাবেশে লাখ লাখ লোকের সমাগম ঘটেছে। আশা করি রংপুরেও লাখো লোকের সমাগম ঘটবে। সেখানে আমাদের নেতৃবৃন্দ পাঁচ দফা দাবি আদায়ে বক্তব্য রাখবেন।

মস‌জি‌দ ক‌মি‌টি নি‌য়ে বিএন‌পির দুইপক্ষের সংঘর্ষে ১৬ জন হাসপাতালে

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

মেহেরপুরে গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

পরিবেশমন্ত্রীকে ছাত্রশিবিরের প্রকাশনা উপহার

লোকালয়ে ঢুকে দিনমজুরের ছাগল গিলে ফেলল বিশাল অজগর

অভয়নগরে ১২ ককটেলসহ সন্ত্রাসী সুলতান আটক

বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ