হোম > সারা দেশ > খুলনা

যশোরে দুই কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি ১১ লাখ টাকার সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক ফরিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে এবং মাহাফুজ আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সোনাসহ দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় ফরিদুল ইসলাম (২৮) ও মাহাফুজ আলম (৩১) নামে দুই যুবককে আটক করা হয়। এরপর তল্লাশি করে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দশটি সোনার বার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

জব্দ করা সোনার ওজন ১ দশমিক ১৬৪ কেজি, যার বাজারমূল্য দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা।

আটক দুই যুবক বিজিবিকে জানিয়েছেন, ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তারা ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে চৌগাছার দিকে যাচ্ছিলেন।

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

সুন্দরবনে দস্যু নির্মূলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঝাড়ু হাতে সড়ক ও হাসপাতাল পরিষ্কার করলেন এমপি আব্দুল আলীম

নড়াইলে আলোচিত চার খুন: গ্রেপ্তার ৬ আসামি কারাগারে

খুলনায় মধ্যরাতে শপিং সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকান

শপথের পর এমপির কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেস্ক পরিদর্শন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত

জলাতঙ্ক রোগের ভ্যাকসিন-সংকটে ভোগান্তি