হোম > সারা দেশ > খুলনা

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নারী শিশুসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর-খুলনা মহাসড়কে যানবাহানের ত্রিমুখী সংঘর্ষে নারী, শিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার মৃত হাসান আলী মোল্লার ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার চার বছরের সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে আনোয়ার আলী (৭০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। গুরুতর আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে আনোয়ার আলী ও সৌভিক সাহার মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাজ্জাদ হোসেন (২৮) মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ করলে কিছু সময়ের জন্য যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডএম

মাদকদ্রব্য অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণের কাছে যেতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় সংসদে কার্যকর না হলে সংঘাতের আশঙ্কা রয়েছে

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম পদ্মা নদীর তীব্র ভাঙনে বিলুপ্তির পথে

খুলনায় সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি, আহত ১

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

গার্লস কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন কুষ্টিয়া জামায়াত সেক্রেটারি

অভয়নগরে সাপের কামড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু