হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার সকালে খননকৃত খালসংলগ্ন কৃষিজমিতে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপকূলীয় লবণাক্ত অঞ্চলে সীমিত আবাদি জমির ওপর নির্ভর করেই কৃষকেরা জীবিকা নির্বাহ করেন। অথচ খাল খননের নামে নির্বিচারে ফসলি জমি কেটে নষ্ট করা হচ্ছে।

কৃষক নেতা জমির আলী বলেন, ১০ ফুটের খাল কাটতে গিয়ে ৪০ ফুট পর্যন্ত কৃষিজমি নষ্ট করা হচ্ছে। কৃষকদের শেষ সম্বল আবাদি জমিও রক্ষা পাচ্ছে না।

ভূপতি ঘোষ অভিযোগ করেন, কাজ শুরুর আগে স্থানীয় কৃষকদের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় করা হয়নি। মূল ঠিকাদার কখনো এলাকায় আসেননি বলেও দাবি করেন তিনি। স্থানীয়রা বারবার প্রকল্পের নকশা ও স্টিমেট দেখতে চাইলেও সংশ্লিষ্টরা তা দেখাতে রাজি হননি বলে অভিযোগ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা বিএডিসির সঙ্গে কথা বলতে বলেন তিনি।

জেডএম

ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

মোংলায় নদীতে বিলীন কোটি টাকার সড়ক

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের লাশ উদ্ধার

কালীগঞ্জে শহর ও গ্রামাঞ্চল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে

ঐতিহাসিক ইসলামি স্থাপত্য কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ

ফেসবুকে লেখালেখির জেরে কুয়েট ছাত্রের ওপর বর্বরোচিত হামলা

যুবশক্তি নেতা অয়নকে তুলে নিয়ে গেছে ডিবি

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৪

এনসিপির ২২ নেতার নামে ছাত্রদলের পাল্টা মামলা