হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

খুলনা ব্যুরো

খুলনায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে নগরীর বয়রার পূজাখোলা এলাকায় মদপানের পর অসুস্থ হয়ে পড়ে তারা। পরে হাসপাতালে নেয়া হলে একে একে মৃত্যু হয় তাদের।

মৃত ব্যক্তিরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রার জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)।

এছাড়া মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনার বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এস আই) আবদুল হাই বলেন, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে এ ঘটনাটি ঘটে। মদ খাওয়া ব্যক্তিরা সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে সেখানে কয়েকজন মারাও যায়। পরিবারের সদস্যরা পরে তাদের বাড়িতে নিয়ে যায়। সনুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়। তাকে খুলনার বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার