হোম > সারা দেশ > খুলনা

৫৪ বছরে ক্ষমতাসীনদের ভাগ্য বদলালেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি

খুলনায় গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫৪ বছরে বারবার শাসক পরিবর্তন হয়েছে। দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, বিরোধী মতাদর্শকে দমন ও লুটপাটতন্ত্র কায়েম হয়েছে। ক্ষমতাসীনদের ভাগ্য খুলেছে। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।

মঙ্গলবার নিজ নির্বাচনি আসন খুলনা-৫ এ জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ইসলামী কল্যাণ রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছে। সেই রূপরেখা অনুযায়ী জনগণই হবে রাষ্ট্রের মালিক। আর জামায়াত মনোনীত প্রার্থীরা হবেন জনগণের সেবক।

এ সময় রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সকালে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন এবং বিকেলে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে প্রচারণায় অংশ নেন গোলাম পরওয়ার।

এ সময় তার সঙ্গে খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, আবু ইউসুফ মোল্লা, মাওলানা মোক্তার হোসেন এবং আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা