হোম > সারা দেশ > খুলনা

চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না দগ্ধ জেলে বাদল

মানবিক সহায়তার আবেদন

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের কর্মক্ষমতাই কেড়ে নেয়নি, অন্ধকারে ঠেলে দিয়েছে একটি পুরো পরিবারকে। বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাদল হাজারী বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর দগ্ধ হয়ে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন।

দীর্ঘদিন সুন্দরবনে মাছ ধরে বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভরণপোষণ করা বাদল এখন চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল হাজারী বাবা মুনছুর হাজারীর একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। প্রতিদিন সুন্দরবনে মাছ আহরণ করে যে আয় করতেন, তা দিয়েই চলত পরিবারের সব খরচ। কিন্তু কয়েক মাস আগে বিদ্যুতের শর্ট সার্কিটে গুরুতর দগ্ধ হওয়ার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়।

চিকিৎসকদের দেওয়া সনদ ও মেডিকেল রিপোর্ট অনুযায়ী, বাদল বর্তমানে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনাও অত্যন্ত সীমিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। চিকিৎসার খরচ চালাতে ধার-দেনাও করতে হয়েছে। বর্তমানে ওষুধ কেনার সামর্থ্য না থাকায় অনেক সময় পরিবারের সদস্যদের পর্যাপ্ত খাবারও জোটে না।

পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার আগে বাদলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি কর্মক্ষমতা হারানোর পর পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত সরকারি সহায়তা না পেলে পরিবারটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তারা বাদল হাজারীকে দ্রুত সরকারি ভাতা ও পুনর্বাসনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোংলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “বাদল হাজারীর আবেদন গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত তাকে প্রতিবন্ধী কার্ড এবং সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।”

জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে আজ কঠিন সংগ্রামের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে বাদল হাজারীর পরিবার। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা পেলে পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফেরার কিছুটা আশা দেখতে পারে।

সহায়তা করুন: বিকাশ: 01959-276621

নগদ: 01834-505077

টানা বৃষ্টিতে জয়রামপুর-কুমারীদহ সড়কে ধস, যোগাযোগ ব্যাহত

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার