হোম > সারা দেশ > খুলনা

যশোরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে বজ্রপাতে হাকিম সরদার (৬৫) নামে স্থানীয় এক বিএনপির নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বসুন্দিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

নিহত হাকিম সরদার বসুন্দিয়া ইউনিয়নের খোলাডাঙ্গা গ্ৰামের মো. আব্দুর রবের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ছয় নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক।

বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, আজ সকালে বৃষ্টির সময় হাকিম তার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। ওই সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। পাশের ঘেরে কাজ করা কয়েকজন দেখতে পান, হাকিম মাটিতে লুটিয়ে পড়েছেন। তারা ছুটে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

জানাজা শেষে হাকিমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান স্থানীয় নেতারা।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২