‘দল-মত-বিশ্বাস-দর্শন যার যার, দেশটা আমাদের সবার। সবার আগে বাংলাদেশ।’—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহ্বানে সাড়া দিয়ে মেহেরপুরে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনসহ বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণ মিছিলে অংশ নেয়। এর আগে সড়ক বিভাগের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুদ্দোহা পার্কে গিয়ে শেষ হয়।