হোম > সারা দেশ > খুলনা

সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছর বয়সী কন্যাসন্তানকে গলায় রশি দিয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) পারিবারিক অশান্তি ও আর্থিক অসচ্ছলতার কারণে বেশ কয়েক দিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় রেশমা খাতুন তার কন্যাসন্তান লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও ঘরের ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে তাদের ডেকে না পেলে ঘরের জানালা দিয়ে মা রেশমা খাতুনের লাশ ঝুলতে দেখে দরজা ভেঙে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

মা ও মেয়ের লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ জানান, ঘটনাটি সত্য। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে নিহত মা ও মেয়ের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ