হোম > সারা দেশ > খুলনা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জেঁকে বসেছে শীত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চুয়াডাঙ্গা। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ জেলায় শীত জেঁকে বসেছে। দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তর দিক থেকে আসা হিমেল বাতাস শীতের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এটায় এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা।

দ্রুত তাপমাত্রা কমার কারণে জন দুর্ভোগ বেড়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিপাকে পড়েছে। জনজীবনে স্থবির হয়ে পড়েছে। হাসপাতাল গুলোতে ঠাণ্ডা জনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। কুয়াশার কারণে সড়ক গুলোতে যানবাহন হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২