হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত খুলনার খালিশপুরস্থ পোর্ট অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী শনিবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সাধারণ সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং কর্মকর্তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, অ্যাসোসিয়েশনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও কল্যাণ আরও বৃদ্ধি করা সম্ভব। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে এক আনন্দঘন পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তারা আরো বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকদের মতে, এ আয়োজন কর্মকর্তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করেছে।

খুলনায় এইডসে আক্রান্ত হয়ে আট মাসে ১৭ জনের মৃত্যু

তালায় বাসের ধাক্কায় মোটরভ্যানের যাত্রী গৃহবধূ নিহত

শহীদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির যাত্রা শুরু

সেতু আছে রাস্তা নেই, সাঁকো দিয়ে হাজারো মানুষের পারাপার

দুই বছরের শিশুর মাথার ওজন ১২ কেজি

বাগেরহাট চেম্বার অফ কমার্সের নতুন কমিটির শপথ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে এখনো ৬ জেলে নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অস্ত্র-গুলিসহ খুলনার শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত খবির মোল্লা গ্রেপ্তার

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ