হোম > সারা দেশ > খুলনা

এক পরিবারের ৩ জন বাঁচলেও মেয়ে নিখোঁজ

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে নিমজ্জিত বাসে কুষ্টিয়ার শোমসপুর গ্রামের রিপন, তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ ৪জন ছিলেন। ওই পরিবারের তিনজন উদ্ধার হলেও মেয়েটি নিখোজ রয়েছে।

দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে নিমজ্জিত বাসটিতে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা কাউন্টার থেকে ১৩ জন যাত্রী উঠেছিলেন। এতে চালক হেল্পারসসহ অন্তত ৫০ জন যাত্রী ছিলেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে মাত্র ৬জন যাত্রী নিয়ে ছেড়েছিল বাসটি। এ তথ্য নিশ্চিত করে সৌহার্দ্য পরিবহনের কুমারখালী বাস কাউন্টার মাস্টার তন্বয় আহমেদ বলেন, দুপুর আড়াইটার দিকে ৬ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। এরপর খোকসা থেকে ৭ জন যাত্রী উঠেছেন। তিনি আরো জানান, বাসটিতে যাত্রী, চালক, হেল্পারসহ অন্তত ৫০ জন ছিলেন।

যাত্রীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সব যাত্রী ক্ষেত্রে নাম ঠিকানা থাকে না। সাধারণত পরিচিত লোকজনের মাধ্যমে যাত্রীরা টিকিট বুকিং দিয়ে থাকেন। এ কারণে লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করা সম্ভব।

খোকসার সাংবাদিক লিটন মুন্সি জানান, শোমসপুর গ্রামের রিপন, তার স্ত্রী, ছেলে ও মেয়ে ছিলেন। ওই পরিবারের তিনজন উদ্ধার হয়েছে। মেয়েটি নিখোজ রয়েছে।

দর্শনা সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত

কালীগঞ্জ শহর এখন ময়লা-আবর্জনার ভাগাড়

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কলারোয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

লোহাগড়ায় মিষ্টির দোকানে ইয়াবাসহ যুবক আটক

ঝিকরগাছায় হাতপাখার গ্রাম

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ