হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় বিজিবি সদস্যের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) এক সদস্য আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম আজিজুল রহমান। তিনি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে (৬ বিজিবি) কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ওই সদস্য আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা ব্যাধিতে ভুগছিলেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজিজুল রহমান নামের এক বিজিবি সদস্যের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমই

ভেড়ামারায় ব্রিজের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে সমর্থকেরা

বিজিবি-এলাকাবাসীর ঐক্যে ব্যর্থ বিএসএফের ‘পুশইন’ অপচেষ্টা

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার