হোম > সারা দেশ > খুলনা

শ্রমিকদের ভাগ্যবদলে কাজ করছেন তারেক রহমান: শিমুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার, যশোর

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার ও ভাগ্যবদলের কথা চিন্তা করেই কাজ করতেন। বর্তমানে বাংলাদেশের শ্রমিকশ্রেণির ভাগ্যবদলের জন্য তারেক রহমান কাজ করছেন।

শুক্রবার বিকালে যশোর জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের মুনশী মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকশ্রেণি দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। অথচ ফ্যাসিস্ট হাসিনার আমলে তারাই সবচেয়ে বেশি বঞ্চিত ছিল। দেশের প্রায় দুই কোটি মানুষ আজ বিদেশে অবস্থান করছে। দেশি ও প্রবাসী উভয় শ্রমিকই দেশের অর্থনৈতিক ভিত্তি ধরে রেখেছে।

শ্রমিকদের প্রতি ‘লৌহকঠিন ঐক্য’ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমিকদের রক্ত ঝরেছে। তাদের রক্ত বৃথা যাবে না। শ্রমিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভাগ্যবদলের জন্য সোনার বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব শ্রমিক শ্রেণির ওপর অনেক বেশি।

তিনি আরো বলেন, বিএনপি বিপ্লবের রাজনীতিতে বিশ্বাসী না হলেও দেশের উন্নয়নে রাজনীতি করে। এজন্য আধুনিক বাংলাদেশ গঠনে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা হয়েছে।

শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক

নিহত শিক্ষিকার রুহের মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু