হোম > সারা দেশ > খুলনা

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নৌবাহিনীর একটি বাস ও বিয়ের যাত্রীসহ একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে রাজ্জাক কমিশনারের পরিবারের ৬ জন রয়েছে। বাকিদের নাম ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

এডি‌বির বরাদ্দের বাইসাইকেল নাতিকে উপহার দিলেন জামায়াত নেতা

আশাশুনিতে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি