হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ১৩

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শনিবার রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে বিজিবি আটক করে।

আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক তিন পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- মহেশপুরের তালশা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে সাজিদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন (২১) ও একই জেলার কালিহাতি থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. রাব্বি (২৫)।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আটক তিনজন পুরুষকে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করবে পুলিশ।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২