হোম > সারা দেশ > খুলনা

শ্যামনগরে পিস্তলসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল আটক

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত থেকে পিস্তল, গুলি ও মাদকসহ আলোচিত অস্ত্র ও মাদক চোরাকারবারী মামুন কয়াল (৩২) কে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মামুন কয়াল পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক মামুনের দেয়া তথ্যে কৈখালীর বয়াসিং খালপাড়ের পাশে পুঁতে রাখা একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে বিজিবির সহায়তায় মামুনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো.সিয়াম-উল-হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মামুন কয়াল দীর্ঘদিন ধরে ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানসহ মানবপাচারে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

ইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, ভোগান্তিতে জনজীবন

বনদস্যু আতঙ্কের মধ্যে সুন্দরবনে মধু আহরণ শুরু

দৌলতপুরে তেল মজুতের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

মেহেরপুরে ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুরে ডিজেল মজুতের অভিযোগে আটক ১

আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে মৃত্যু