হোম > সারা দেশ > খুলনা

পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় বৃহস্পতিবার বিকেলে রোজা অবস্থায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেধাবী নকিবের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভেড়ামারা বারোমাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম বলেন, ভেড়ামারা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশারের ছেলে ও ভেড়ামারা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নকিবুল ইসলাম নকিব রোজা অবস্থায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। এলাকাবাসী নকিবুল ইসলাম নকিবকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ও পরিবারে মাতম চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

কালীগঞ্জ শহর এখন ময়লা-আবর্জনার ভাগাড়

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কলারোয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

লোহাগড়ায় মিষ্টির দোকানে ইয়াবাসহ যুবক আটক

ঝিকরগাছায় হাতপাখার গ্রাম

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির

খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা