হোম > সারা দেশ > খুলনা

মোল্লাহাটে বিএনপি -আ.লীগ সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়েছে।

মোল্লাহাটে উপজেলা বিএনপির শান্তি সমাবেশে গোপালগঞ্জের দিক থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিল প্রবেশের চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষ বাধে। এতে বিএনপির সমাবেশে অংশ নেওয়া অন্তত পাঁচজন আহত হয়েছেন। একপর্যায়ে মিছিলটি পিছু হটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোল্লাহাট উপজেলার প্রবেশদ্বার মধুমতী নদীর ওপর নির্মিত আবুল খায়ের সেতু ও এর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে আবুল খায়ের সেতুসংলগ্ন মহাসড়কে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ চলছিল। সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটের সীমানায় প্রবেশের চেষ্টা করে। এ সময় সমাবেশে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ ধরে চলা সংঘর্ষের একপর্যায়ে মিছিলটি ফিরে যায়।

সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে আওয়ামী লীগের কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘গোপালগঞ্জের দিক থেকে একটি মিছিল মোল্লাহাটে প্রবেশের চেষ্টা করলে উপজেলা বিএনপির শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মিছিল নিয়ে আসা লোকজন ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমই

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ

সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই ১২ বছর ধরে শিক্ষিকার সংসার

ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী

চুয়াডাঙ্গায় অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গায় ১৬.২ ডিগ্রিতে নামল তাপমাত্রা

খুলনায় চাঁদা না পেয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি

চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক

আটক ছাত্রলীগ নেতাকে ছাড়াতে বিএনপি-জামায়াতের তদবিরের অভিযোগ

কুয়াশা আর হিমেল বাতাস দিয়ে চুয়াডাঙ্গায় শীত শুরু, তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি