হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে সাড়ে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ একজন আটক

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা দামের পাঁচটি স্বর্ণের বারসহ ফয়সাল হাসান (২৬) নামে একজনকে আটক করেছে বিজিবি। মহেশপুর উপজেলার খোসালপুর বাজার থেকে ওই যুবককে আটক করা হয়। এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক ফয়সাল হাসান মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে খোসালপুর ব্রিজের ওপরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল হাসানের শরীর তল্লাশি করে কোমর থেকে চার পিস স্বর্ণের বার, সঙ্গে ছোট একটি স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক যুবক ও তার ব্যবহৃত মোবাইল ফোন এবং বাইসাইকেল মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আটক যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। জব্দকৃত স্বর্ণের বার সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২২

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদ থেকে বন্য শুকর উদ্ধার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর গণমিছিল

চিতলমারীতে পানিতে ডুবে শিশু নিহত

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোংলায় বিএনপি নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাইসাইকেল কাণ্ডে বরখাস্ত হলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির

টিকটকে কমেন্ট নিয়ে সংঘর্ষ, আহত ১০

বেপরোয়া গ‌তিতে মোটরসাইকেল, সড়কে যুব‌ক নিহত