হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামকে ঘাসের ক্ষেত থেকে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ) ও একটি ম্যাগাজিনসহ আটক করা হয়।

তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এমই

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, এক যাত্রীর মৃত্যু

জীবননগরে পরিত্যক্ত বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রূপসায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরার কালীগঞ্জে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসন করা হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

রামপাল বাসস্ট্যান্ডে যুবক হত্যা মামলায় এক আসামি গ্রেপ্তার

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার আবেদন