হোম > সারা দেশ > খুলনা

প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

আমার দেশ অনলাইন

চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যশোরের মনিরামপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ। আহতদের মধ্যে রয়েছেন— জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, প্রাইভেট কারটি যশোরের দিকে যাচ্ছিল। গাইদঘাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের আসনে থাকা জনি ও তার বাবা মারা যান।

গাড়িতে থাকা অন্য চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাদের ঢাকায় পাঠানো হয়।

নিহত জনির আইটি প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেন জানান, জনি পরিবারসহ চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। রাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের বাড়িতে নেওয়া হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে।

শরণখোলায় কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার

ঈদের ছুটিতে বাগেরহাটে দর্শনার্থীদের ঢল, মুখর ষাটগম্বুজ মসজিদ এলাকা

ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

২৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ‘আলোকিত জীবননগর’

সুন্দরবনে সুমন বাহিনীর এক ডাকাত সদস্য আটক

যুবদল নেতা গ্রেপ্তার, বাগেরহাটে ফিলিং স্টেশনে হামলা

রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ঝিনাইদহের ৫ জন নিহত

ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়

বোয়ালমারীতে ঈদের নামাজের পর হামলা, আহত ১৫