হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২ কোটি ৫০ লাখ টাকার ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার পলিয়ানপুর সীমান্তে থেকে ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে।

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিকাল ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে স্বর্ণ নিয়ে ভারত যাওয়ার সময় চ্যালেঞ্জ করা হয়। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বারগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা। মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও জব্দ তালিকা তৈরি করে স্বর্ণগুলো ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেয়া হয়েছে।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার