হোম > সারা দেশ > খুলনা

হাসপাতালে এন্টিভেনম না থাকায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর

মণিরামপুরে সাপের ছোবলে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু এবং তার বোন হালিমা খাতুন (৮) গুরুতর আহত হয়েছে। হালিমা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পরিবারটির সদস্যরা জানান, রোববার রাতে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জামাল উদ্দিনের ভাড়া বাসায় শিশু আজিম, তার দুই বোন হালিমা ও আকলিমা মায়ের সঙ্গে ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে প্রথমে আজিম ও পরে হালিমাকে দংশন করে বিষধর সাপ।

শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দু’জনকে পাশেই মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে এন্টিভেনম না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ফেরত পাঠিয়ে দেন। নিরুপায় পরিবারটি দু’শিশুকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। তিনি ‘ঝাড়ফুঁক’ শুরু করলেও কোনো কাজ হয়নি। একপর্যায়ে চালকিডাঙ্গা গ্রামের আরেক ওঝার কাছে নেয়ার সময় শিশু আজিমের মৃত্যু হয়।

পরে হালিমাকে আবার মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। হালিকা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজিম ও হালিমা মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের পরিবহণ চালক আব্দুর রহমানের সন্তান।

যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্টার ডা. মো. আফসার আলী জানান, প্রথমে দংশনের কারণে আজিমের শরীরে বেশি বিষ প্রবেশ করায় মৃত্যু হয়েছে। দ্বিতীয় দংশনটি হালিমার শরীরে হওয়ায় সে বেঁচে গেছে।

দুই‌ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

প্রথম অধিবেশনেই ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নিন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

তেল পাম্পে বৈষম্যবিরোধী নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

ঝিনাইদহে নিরব হত্যার প্রতিবাদে বাসে অ‌গ্নিসং‌যোগ, পাম্প ভাঙচুর

আ.লীগ নেতার পেট্রোল পাম্পের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র‌নেতা নিহত

চুয়াডাঙ্গায় মেডিকেল সেন্টার সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

ভারত থেকে চোরাই পথে আসছে জীবনঘাতী আগ্নেয়াস্ত্র