হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত, পণ্য খালাসসহ জনজীবনে স্থবিরতা

উপজেলা প্রতিনিধি, মোংলা (খুলনা)

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা নাগাদ নিম্নচাপটি মোংলা বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এর প্রভাবে মোংলা বন্দরসহ সংলগ্ন বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলে বুধবার গভীর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের সাথে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার ভোর থেকে আকাশে সূর্যের দেখা মেলেনি। আকাশ অন্ধকার মেঘাচ্ছন্ন রয়েছে।

এদিকে মোংলা বন্দরে সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্যে রয়েছে সার, গ্যাস, কয়লা ও ক্লিংকার পণ্যবাহী জাহাজ।

বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্যবোঝাই-খালাস ও পরিবহন বিঘ্নিত হচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় বন্ধ থাকছে সার খালাসের কাজ বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গভীর সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া জেলে-মাঝিমাল্লাদের নিরাপদে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এটা অব্যাহত থাকবে। নিম্নচাপটির উৎপত্তিস্থলের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তার ওপর নির্ভর করবে শক্তি সঞ্চার করছে নাকি নিষ্ক্রিয় হচ্ছে। পর্যবেক্ষণ মোতাবেক পরবর্তীতে এর রূপ সম্পর্কে জানাবো যাবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২