হোম > সারা দেশ > খুলনা

রামিসা হত্যার প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ

খুলনা ব্যুরো

শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার বাদ জুমআ খুলনা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নগরীর নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ময়লাপোতা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম। এছাড়া মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আজ অন্যায় ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ঘরে থাকা মা-বোনেরাও নিরাপদ নয়।” তারা শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান বক্তারা।

চৌগাছায় নিখোঁজের একদিন পর দর্জির লাশ উদ্ধার

সরকার জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে: হুইপ বকুল

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বিআরটিসি বাসের পিছনের সিটে মিলল যুবকের লাশ

কোস্ট গার্ডের অভিযানে ২১ জেলে উদ্ধার, অস্ত্র জব্দ

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ ২ জনকে গুলি

ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

মোংলায় ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সাত বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা আবাসনে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ