হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে থার্মাল ড্রোন ও সার্চলাইট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে

আমার দেশ অনলাইন

বিজিবির নজরদারিতে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন ও সার্চলাইট। ছবি : সংগৃহীত

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ৫৪ কিলোমিটার সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন ও সার্চলাইট।

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন করে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় দিন-রাত মোবাইল টহল পরিচালনা করা হচ্ছে, যাতে অবৈধ যাতায়াত ও অনুপ্রবেশ ঠেকানো যায়।

সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। স্থানীয়দেরও এসব কাজে সম্পৃক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এবং ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখার কথা জানানো হয়েছে।

সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু, আহত ২

সাতক্ষীরায় সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেন স্বল্পতায় দুজনের মৃত্যু

ঝিনাইদহে সাধারণ ফসলের সার ব্যবহার হচ্ছে তামাক চাষে

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর, আহত ১২

চার বিচারকের কাঁধে ১৫ হাজার মামলা

ভৈরবে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত, ঝুঁকিতে বাণিজ্য

নৈরাজ্য সৃষ্টির অভিযোগে সরকারি বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি

ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন প্রসূতি, বাঁচল না নবজাতক

ছেলের বিয়েতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার

নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড