হোম > সারা দেশ > খুলনা

সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, পা হারালেন স্বামী

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্র্যাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পা হারান ওই নারীর স্বামী। নিহত তারিন হক রিতু (১৯) ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬-দাগ মধ্যপাড়া এলাকার মৃত রাশেদুল হক রতনের মেয়ে।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টায় মোটরসাইকেলে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন রিতু ও তার স্বামী। ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১২ মাইলে ঘাতক ড্রাম ট্র্যাকটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তারিন হক রিতুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তারিন হক রিতুর স্বামী এক পা হারান। তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় ভেড়ামারার ১২ মাইলে ড্রাম ট্র্যাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে তারিন হক রিতুর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তারিন হক রিতুর স্বামী এক পা হারান।

কালীগঞ্জ শহর এখন ময়লা-আবর্জনার ভাগাড়

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কলারোয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

লোহাগড়ায় মিষ্টির দোকানে ইয়াবাসহ যুবক আটক

ঝিকরগাছায় হাতপাখার গ্রাম

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির

খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা