হোম > সারা দেশ > খুলনা

কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

ছবি: আমার দেশ।

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের বিদেশি মদসহ এক জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে আনুমানিক ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন পশ্চিম কৈখালী গ্রামের, গোলাম রব্বানী গাজী পুত্র শফিকুল ইসলাম (৪১)।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত বিদেশি মদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২