হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০.৫ ডিগ্রি, এখনো তীব্র শীত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

মাঘের ১০ তারিখেও তীব্র শীত চুয়াডাঙ্গায়। গত সপ্তাহে শীত কম থাকলেও গতকাল রাত থেকে সকাল পর্যন্ত শীত বেড়েছে। হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। আজ ২৪ জানুয়ারি শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ । তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ । জেলার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের সামনে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ ২ জনকে গুলি

ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

মোংলায় ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সাত বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা আবাসনে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক ‎

মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ বাংলাদেশি আটক

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জীবনের শেষ বিকেলেও হার না মানা এক ভ্যানচালকের গল্প

সুন্দরবনে আবারও ট্রলারসহ ১২ জেলে অপহরণ

খুমেক হাসপাতালে আগুন আতঙ্কে নারী রোগীর মৃত্যু