হোম > সারা দেশ > খুলনা

খুলনায় আমার দেশের দুই সাংবাদিকের ওপর হামলায় মামলা

খুলনা ব্যুরো

খুলনায় আমার দেশের ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলায় মামলা হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে এহতেশামুল হক শাওন সোনাডাঙ্গা থানায় এ মামলা করেন। মামলায় এক আসামির নাম উল্লেখসহ ১০/১২ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সংবাদের তথ্য যাচাইয়ের জন্য শনিবার বিপ্লব আবিরকে ফোন করেন তিনি। কথোপকথনের এক পর্যায়ে আসামি তাকে সাক্ষাতের জন্য নগরীর শিববাড়ি মোড়ে যেতে অনুরোধ করেন। বিকেল সাড়ে ৩টার দিকে পত্রিকার স্টাফ রিপোর্টার মনিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ১০/১২ জন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী তাদেরকে ঘিরে ফেলে মারপিট করে গুরুতর জখম করে। হামলার সময় সন্ত্রাসীরা জীবননাশের হুমকি দেয় এবং সাংবাদিক মনির পকেট থেকে সাড়ে ৮ হাজার টাকা কেড়ে নেয়। তাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে নিউজ করার খায়েশ মিটিয়ে দেবে বলে হুমকি দিয়ে মাইক্রোবাস যোগে চলে যায়।

সংবাদ পেয়ে সাংবাদিক সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সোনডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, পুলিশ মামলাটি গুরুত্বের সাথে নিয়েছে। থানা পুলিশের একটি টিম মামলা নিয়ে কাজ করছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা