হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, চলছে চূড়ান্ত পর্যবেক্ষণ

জেলা সংবাদদাতা, বাগেরহাট

প্রায় ৪৮ ঘণ্টা পর সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের তেইশের ছিলা-শাপলার বিল এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বন বিভাগ।

আগুন নিয়ন্ত্রণের পর তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। তেইশের ছিলা-শাপলার বিল এলাকার আগুন বা ধোঁয়া রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। পর্যবেক্ষণ শেষে ওড়ানো হবে বন বিভাগের ড্রোন। কোনো অস্তিত্ব না থাকলে সুন্দরবনের আগুন নিভেছে বলে ঘোষণা দেবে বন বিভাগ।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবু বক্কর বলেন, পানি সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। রাতে জোয়ার আসার সঙ্গে সঙ্গে আমরা পানি ছেটানো শুরু করি। রাত সাড়ে তিনটা পর্যন্ত আমরা পানি ছিটিয়েছি। পরবর্তী পর্যবেক্ষণে বনের কোথাও আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল করিম বলেন, আগুনে প্রায় ১০ একর বনভূমি পুড়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করা কঠিন। আমরা এখনও পর্যবেক্ষণে রয়েছি।

উল্লেখ্য, শনিবার সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। রোববার সকালে সেই আগুন নেভানো হয়। সুপ্ত আগুন ও ধোঁয়ার কুণ্ডলী খুঁজতে ড্রোন ব্যবহার করে বন বিভাগ। পরে কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে তেইশের ছিলা-শাপলার বিলে আগুনের অস্তিত দেখতে পায় তারা। তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, ভিটিআরটি, সিপিজি সদস্যরা।

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা