হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত নজরুল শেখ অস্ত্রসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার সকালে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালাবগি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘রাঙ্গা বাহিনী’র প্রধানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাতের নাম নজরুল শেখ (৪৮)। সে বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি, চাঁদাবাজি ও বনদস্যুতা করে আসছিল।

কোস্ট গার্ড জানায়, এই ‘রাঙ্গা বাহিনী’ সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে এসেছিল। এরপর থেকেই উক্ত বাহিনীকে আটকের জন্য কোস্ট গার্ড অভিযান শুরু করে। এর আগে, গত ১২ সেপ্টেম্বর অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর আরও ২ সদস্যকে আটক করা হয়েছিল এবং তাদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত রাখবে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা