হোম > সারা দেশ > খুলনা

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক ২১

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশেকালে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাঘাডাংঙ্গা, কুমিল্লাপাড়া, খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটকদের মধ্যে আটজন পুরুষ, সাতজন নারী ও ছয়জন শিশু রয়েছে। তারা সবাই ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অন্যদিকে, রাজাপুর ও কুমিল্লাপাড়া বিওপির এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০ বোতল মাদক সিরাপ ও হাতের চুড়ি, কানের দুল, গলার চেইন, কসমেটিকস উদ্ধার করা হয়।

পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

খুলনায় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি আহত

কালীগঞ্জ শহর এখন ময়লা-আবর্জনার ভাগাড়

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কলারোয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত কর্মী

সুন্দরবনে জেলের জালে ধরা পড়ল ১০ কেজির বিরল কচ্ছপ

লোহাগড়ায় মিষ্টির দোকানে ইয়াবাসহ যুবক আটক

ঝিকরগাছায় হাতপাখার গ্রাম

সাতক্ষীরায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবির