চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক শেখ বখতিয়ার হোসেন বল্টু (৬২) নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে রেলজগন্নাথপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ বখতিয়ার হোসেন বল্টু আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর স্কুলপাড়ার মৃত শেখ শফি উদ্দিনের ছেলে।
জানা গেছে, বল্টু বাইসাইকেলযোগে রেলজগন্নাথপুর এলাকায় রোগী দেখতে যাচ্ছিলেন। পিছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএইচ