হোম > সারা দেশ > খুলনা

মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে দুই ছাত্র নিহত, আহত ৩

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে আরাফাত হোসেন (১৬) ও শিহাব (১৪) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে শিহাব (১৬) ও একই গ্রামের কোরবান আলীর ছেলে আরাফাত হোসেন (১৬)।

আরাফাত ঝিনাইদহ শহরের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ও শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাত ৮টার দিকে শিহাব ও আরাফাত মোটরসাইকেলে পার্শ্ববর্তী বয়রাতলা বাজারে যাচ্ছিল। পথে দড়িগোবিন্দপুর মৌরিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ

হয়। এতে ৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শিহাব, আরাফাত ও বাইসাইকেল চালককে ফরিদপুরে রেফার করেন চিকিৎসকরা। পরে ফরিদপুরে যাওয়ার পথে শিহাব মারা যায়। এছাড়া ঢাকা মেডিকেলে নেয়ার পথে আরাফাত হোসেন মারা যায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা

সরজিৎ-শিমু দম্পতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

শ্যামনগরে হার্ডওয়্যারের দোকান থেকে অজগর উদ্ধার