হোম > সারা দেশ > খুলনা

গণপিটুনির পর শ্বশুরবাড়িতে ঘুমের ওষুধ সেবন, মৃত্যু নিয়ে গভীর রহস্য

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহে গণপিটুনির শিকার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর হাসপাতালে মারা যান সুজন মিয়া (২৭)।

তিনি মুন্সিগঞ্জের শ্রীপুর উপজেলার পূর্ববাগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং ঝিনাইদহ শহরের খোন্দকারপাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বুধবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে রোগীর ব্যাগ চুরির অভিযোগে স্থানীয়রা সুজনকে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তিনি বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ি যান এবং ঘুমের ওষুধ সেবন করেন। পরে অচেতন অবস্থায় তাকে সদর হাসপাতালের নিচতলায় পড়ে থাকতে দেখেন কর্মীরা। সেখান থেকে তাকে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, গণপিটুনির শিকার হওয়ার পরদিন অচেতন অবস্থায় হাসপাতালের নিচতলায় পড়ে থাকার ঘটনাকে রহস্যজনক বলে দাবি করেছেন সুজনের স্বজনরা।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে অচেতন অবস্থায় সুজনকে হাসপাতালে আনা হয় এবং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার