হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে মারা যান তিনি।

মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার চলাফেরা এলোমেলো ছিল। পাবনা মানসিক হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি বাড়িতে আসেন। শুক্রবার সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিংয়ের কাজ করছিল। এ সময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি ৪ নম্বর লাইনে নেয়ার কাজ চলছিল। এ সময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস

এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমিও কোনো জবাব চাই না: এমপি নুসরাত

মিথ্যা ঘোষণায় আনা ২৫ টন কেমিক্যাল আটক