হোম > সারা দেশ > খুলনা

বাঘের ভয়ে নদী সাঁতরে লোকালয়ে হরিণ, অবমুক্ত সুন্দরবনে

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকায় বাঘের তাড়া খেয়ে সোয়া দু’কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে ঢুকে প্রাণে বাঁচলো দু’টি প্রাপ্তবয়স্ক চিত্রল হরিণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায়। স্থানীয়রা হরিণ দু’টি দেখতে পেয়ে দ্রুত বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীরা গিয়ে প্রাণীগুলোকে উদ্ধার করেন।

উদ্ধার করা হরিণ দু’টিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গহীন অরণ্য থেকে বাঘের তাড়া খেয়ে দুটি হরিণ নদী পাড়ি দিয়ে লোকালয়ে চলে আসে। আমরা খবর পেয়েই দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করি।’

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২