হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে রেললাইনের পাশে মিললো অজ্ঞাত যুবকের লাশ

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে রক্তাক্ত অবস্থায় এক যুবকের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হলে পুলিশ এসে লাশ হেফাজতে নেয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

f

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

স্কুল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত