হোম > সারা দেশ > খুলনা

বিএসএফের পুশ ইন করা ১৪ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা ভারতীয় ১৪ নাগরিককে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিজিবি। রোববার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া মদনেরঘাট সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদনেরঘাট সীমান্ত দিয়ে ভারতীয় ১৪ নাগরিককে দেশটির ভেতরে পাঠানো হয়। এরপর তাদের আটক করে হেফাজতে নেয় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বুধবার রাত ২টার দিকে মদনেরঘাট দিয়ে ভারতীয় ১৪ নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির তৎপরতায় তারা ব্যর্থ হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুনরায় পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে সীমান্তের শূন্যরেখায় তৎপরতা বৃদ্ধি করে বিজিবি।

পরে নিউ উদয়া বিএসএফ ক্যাম্পের আহ্বানে ভারতের চাইডোবায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ভারতীয় ১৪ নাগরিককে ফেরত নেয় বিএসএফ।

এরপর গত শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে হেফাজতে নেয় বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, বিএসএফ তাদের দর্শনা সীমান্ত দিয়ে পুশ ইন করেছে। তারা নিজেদের ভারতের ওড়িশার নাগরিক বলে দাবি করছে। সবাই হিন্দিতে কথা বলে।

এ বিষয়ে দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, তাদের বাড়ি ভারতের ওড়িশায়। তারা সরকারি জায়গায় থাকত। সরকারিভাবে উচ্ছেদ করে তাদের কিছুদিন জেলে রাখা হয়। পরে বিএসএফের মাধ্যমে তাদের বাংলাদেশে পুশ ইন করা হচ্ছিল।

চৌগাছায় তুলা খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সুন্দরবনে পৃথক অভিযানে হরিণ শিকারের ৪২ ফাঁদ উদ্ধার

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

ট্রাক্টর চালিয়ে আখক্ষেত নষ্টের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

চৌগাছায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সেই পুলিশ সদস্যকে অব্যাহতি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের তিন জেলা

দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে একই পরিবারের তিন সদস্য

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ