হোম > সারা দেশ > খুলনা

চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে ককটেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে চাঁদার দাবিতে এ ব্যবসায়ীর বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এতে কেউ হাতহত হয়নি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আসাদুল খন্দকার। তিনি সদরের আগদিয়া গ্রামের বাসিন্দা। ঘটনা জড়িতেদের শনাক্তে কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।

ব্যবসায়ী আসাদুল খন্দকার জানান, ২৭ অক্টোবর আসাদুলের মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে ৬ লাখ টাকা চাঁদা চেয়ে এক ব্যক্তি দু’দফা ফোন দেয়। এ জেরে ২৮ অক্টোবর সদর থানায় আসাদুল এ সংক্রান্তে অভিযোগ দেন। এর পরদিন এ ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি আসাদুলের বসত বাড়ির উঠানে পড়ে বিস্ফোরিত হয়। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মূলত আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা