হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে ব্যবসা

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)

কালীগঞ্জ শহরের বাজারে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ব্যবসা। ছবি: আমার দেশ

কালীগঞ্জ শহরের বাজার চান্দিনাটি প্রশাসনের পক্ষ থেকে ১৩ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা । দীর্ঘদিনেও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না । ঝুঁকিপূর্ণ ভবনের নিচেই ব্যবসা করছেন দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী। যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, ২০১০ সালের ২৫ অক্টোবর দোকানে বসে ছিলেন চাল ব্যবসায়ী অজয় কুমার। হঠাৎ ছাদের একটি অংশ ধসে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় আরো দুজন আহত হন। ভবনের ছাদের পাশ দিয়ে রেলিং করায়, বৃষ্টির সময় পানি জমে থাকত, যে কারণে অল্প সময়ে ভবন নষ্ট হয়েছে। এখানে দুই শতাধিক দোকান রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের এখানে ব্যবসা করেই সংসার চলে। বর্তমানে তারা আছেন জীবনের ঝুঁকিতে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের প্রধান কাঁচাবাজারে ১৯৮৭-৮৮ অর্থবছরে ভবন নির্মাণ করা হয়। বয়সের ভারে ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে । হাট-চাঁদনী বলে পরিচিত এই চান্দিনায় দুই শতাধিক দোকান রয়েছে, যার বেশির ভাগ সবজি ও মুদি দোকান। এই চান্দিনার দুইপাশে রয়েছে আরো দুটি টিনশেডের চান্দিনা, যার একটিতে আটা-ময়দা, অপরটিতে মাছ ও মাংস বিক্রি হয়। তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি উদ্দিনের প্রচেষ্টায় প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে এই চান্দিনা নির্মিত হয়। হাট-চাঁদনীটি বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে, যাতে পলেস্তারা ভেঙে না পড়ে। একসময় পরিত্যক্ত ভবন ঘোষণা করে সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সাইনবোর্ডও নষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে কালীগঞ্জ পৌরসভার প্রধান প্রকৌশলী জানান, ২০১৩ সালের ২ মে একটি কমিটি গঠনের মাধ্যমে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্যবসায়ীদের ওই জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু তারা যাননি। একাধিকবার চিঠি দেওয়া হয়েছে তাদের। বিকল্প ব্যবস্থা না থাকায় তারা যাচ্ছেন না।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর লাশ সাতক্ষীরায়

বাগেরহাটে সড়ক এখন মরণফাঁদ, বাড়ছে ভোগান্তি

যশোরে ‘সচ্ছল’ ৬২ নারীর হাতে ফ্যামিলি কার্ড

মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য ঘেরের শ্রমিকের মৃত্যু

যাত্রীবাহী বাসে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

ছাত্রদল নেতার ধাওয়ায় ছাত্রলীগের মিছিল ছত্রভঙ্গ, আটক ৫

চুয়াডাঙ্গায় বিজিবি সদস্যের আত্মহত্যা

ভেড়ামারায় ব্রিজের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে সমর্থকেরা

বিজিবি-এলাকাবাসীর ঐক্যে ব্যর্থ বিএসএফের ‘পুশইন’ অপচেষ্টা