হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহে মহাসড়কে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনকে জরিমানা ও মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা, ৬৯০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঝিনাইদহ জেলা প্রশাসন ও বিআরটিএ এই যৌথ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসক অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বিআরটিএ’র মোটরযান কর্মকর্তা ও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্যরা।

এ সময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও সড়ক পরিবহন আইন অনুযায়ী বেশ কিছু হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অতিরিক্ত যাত্রী ও ওভারলোডের কারণে সংশ্লিষ্ট পরিবহনকে আর্থিক জরিমানা ও মামলা দেয়া হয়।

ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম বলেন, মহাসড়কে চলমান সব ধরনের যানবাহনে আমরা অভিযান পরিচালনা করছি। যেসব পরিবহন ওভারলোড, হাইড্রোলিক হর্ন ও ফিটনেসবিহীন সড়কে চলাচল করছে আমরা তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা