হোম > সারা দেশ > খুলনা

মোংলায় মাতম, একই পরিবারে ৯ লাশ

আনন্দের বিয়ের মুহূর্তেই পরিণত হলো বিষাদে

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলায় স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। যে বাড়িতে কয়েক দিন আগেও বিয়ের আনন্দ আর হাসির রোল উঠেছিল, সেই বাড়ির উঠানেই এখন পাশাপাশি রাখা ৯টি লাশ। এক পরিবারের এতগুলো প্রাণ একসঙ্গে নিভে যাওয়ার এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না কেউই।

মোংলা পৌর শহরের সাত্তার লেনের বাড়িটিতে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও দূর-দূরান্ত থেকে ছুটে আসা মানুষ কেউ নিথর দেহগুলোর পাশে বসে বিলাপ করছেন, কেউ আবার নির্বাক দাঁড়িয়ে তাকিয়ে আছেন। কান্নার শব্দে পুরো এলাকায় তৈরি হয়েছে শোকের ভারী পরিবেশ।

সেই উঠানেই রাখা হয়েছে পৌর বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, তার ছেলে, মেয়ে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের লাশ। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। অনেকেই বলছেন, এমন হৃদয়বিদারক দৃশ্য মোংলার মানুষ আগে কখনো দেখেনি।

পরিবারের স্বজণেরা বলছেন, আনন্দের বিয়ের আয়োজন শেষ করে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা কেউ কল্পনাও করেনি। মুহূর্তেই আনন্দের সেই যাত্রা রূপ নেয় শোকের মিছিলে।

বৃহস্পতিবার গভীর রাতে খুলনা ও বাগেরহাটের রামপাল থেকে নিহতদের লাশ এনে রাখা হয় মোংলার সাত্তার লেনের ওই বাড়িতে। আর সেই থেকে বাড়িটির উঠান যেন পরিণত হয়েছে শোকের সমুদ্রে।

বাগেরহাটে দুই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মহেশপুরে থামছে না সেচ পাম্পের ট্রান্সফরমা চুরি

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে